পটিয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগের উদ্দোগে সংগঠন ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে। ১২ অক্টোবর বুধবার সন্ধায় কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম।
এ উপলক্ষে কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (মাজু) সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ দক্ষিণ জেলার সভাপতি নুরুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাবেক কোলাগাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা শ্রমিকলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আলমগীর,
প্রধান বক্তা ছিলেন কোলাগাও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার, বিশেষ বক্তা ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা মোঃ নাজিম উদ্দীন, বোয়ালখালী উপজেলা শ্রমিকলীগ সহসভাপতি ইকবাল হোসেন তালুকদার, এডভোকেট মিন্টু, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, জিল্লুর রহমান রিয়াদ, মোরশেদ, জসিম, মহিউদ্দিন, মোঃ হেলাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। বক্তারা পটিয়ার উন্নয়ন ত্বরান্বিত করতে হুইপ শামসুল হক চৌধুরীর নেতৃত্বেে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভুমিদৃস্য মাদক ইয়াবা মুক্ত পটিয়া গড়ে তুলে পটিয়াকে একটি আধুনিক তিলোত্তমা নগরী গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।




