slider

পটিয়ায় জাতীয় যুবসংহতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-জাতীয় যুব সংহতির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুবসংহতি। রবিবার পটিয়ায় জাতীয় যুব সংহতি ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‌’বাংলাদেশী জাতীয়তাবাদ গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব সংহতির গৌরব ও ঐতিহ্যর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রবিবার পটিয়ার একটি রেস্টুরেন্টে ইফতার পূর্বক কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুবসংহতির আহবায়ক দিদারুল ইসলাম। রাজীব চৌধুরী রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিষ্টার সানজিদ রশিদ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি পটিয়া পৌর সভাপতি ও দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌর জাপা’র সিনিয়র সহ সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, দক্ষিণ জেলা জাপা’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার খোরশেদ আলম,

বক্তব্য রাখেন পটিয়া উপজেলা জাতীয় পার্টি নেতা ফরিদ আহম্মদ চৌধুরী, জাহাঙ্গীর আলম মেম্বার, ডা. খোরশেদ আলম, মিলন কান্তি দাশ, রুপেশ সরকার, চট্টগ্রাম মহানগর জাতীয় ছাএসমাজ আহবায়ক শরীফ মোল্লা নীরব, জাতীয় ছাএসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় বড়ুয়া, রঞ্জন ধর সহ আরো অনেকেই। সভার বক্তারা জাতীয় পার্টি উন্নয়ন সুশাসন জনগণকে অবহিত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কা ভোট দিয়ে বিজয়ী করার জন্য এখন থেকে দলের নেতা কর্মী সমর্থক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button