slider
পটিয়ায় জাতীয় পার্টির আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি। সকালে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জাপা’র নেতৃবৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা জাপা’র সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সহ সভাপতি সেলিম চৌধুরী, ডাক্তার খোরশেদ আলম উপজেলা জাপা’র নেতা আবদুস সাক্তার সওদাগর, জাহাঙ্গীর মেম্বার, পৌর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর, নুরুচ্ছফা সরকার, নুরুল ইসলাম গান্ধী বিকাশ মিএ, তাপস বডুয়া, ঝন্টু দে, দিদারুল আলম, নুরুল আবছার, সাক্তার, দিদার, আজাদ, আমিন, মো: জাফর, মোরশেদ, মো: ইউসুফ, সাহেব মিয়া, আবু সালেক, আবদু রাজ্জাক, মো: রফিক, মো: হারুন, আবু সৈয়দ প্রমুখ।




