পটিয়ায় কৃষক লীগের মতবিনিময় সভা

সেলিম চৌধুরী, সংবাদ দাতাঃ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এ দেশের মাটি ফসল উৎপাদনে যতেষ্ট শক্তিশালী সরকার কৃষকদের কল্যানে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন তাই কোন জমিকে অনাবাদি রাখা যাবে না। দেশের উন্নয়ন ও মানুষের জীবন যাত্রাকে আরও সমৃদ্ধি করতে চাষাবাদের বিকল্প নেই এই জন্য কৃষকদের ফসল উৎপাদন করতে সব ধরনের সুবিধা প্রদান করে উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি করতে কৃষক লীগকে কৃষকদের পাশ্বে গিয়ে কাজ করতে হবে।
তিনি গতকাল সোমবার চট্টগ্রামে বাংলাদেশ কৃষক লীগ পটিয়া উপজেলার নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়ে উপরোক্ত কথাগুলো বলেন।
কৃষক লীগ পটিয়া উপজেলা আহবায়ক সৈয়দ নুরুল আবছার এর সভাপতিত্বে যুগ্ন আহবায়ক আলমগীর আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কৃষক লীগ পটিয়া উপজেলার যুগ্ন আহবায়ক তাহেজুল ইসলাম তাজুল, যুগ্ম আহবায়ক ফজলুল হক চৌধুরী (মহব্বত)অধ্যাপক এস এম রওশনগীর আমিরী, নাসির উদ্দিন আহমেদ, উত্তর ভট্টাচার্য, আবদুল খালেক, আহমদ নুর, কামাল উদ্দিন বুলু, জাহাঙ্গীর আলম, ফয়সাল আহমেদ জনি, এডভোকেট সাইফুন নাহার, সামসুল আলম, আবদুস সালাম, মহিউদ্দিন সাগর, অমল দে, এস টি মানিক, হারুন, ইসা, ছেনুয়ারা বেগম, জসিম উদ্দিন কমান্ডার, শাহাজাহান কিবরিয়া, মোহাম্মদ জাফর প্রমুখ। পরে মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ কৃষক লীগ পটিয়া উপজেলা আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।



