slider

পটিয়ায় “আমরা সবাই সনাতনী” সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সেলিম চৌধুরী,পটিয়া : চট্টগ্রামের বিশিষ্ট মানবিক সংগঠন আমরা সবাই সনাতনী সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে পটিয়া চক্রশালা শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমে গীতা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও শীতকালীন বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দুলাল শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধির কুমার শীল ও মনি পুরোহিতের যৌথ সঞ্চালনায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চক্রশালা শ্রী শ্রী লোকনাথ মন্দিরের অধ্যক্ষ রননাথ ব্রহ্মচারী। এতে প্রধান অতিথি ছিলেন আমরা সবাই সনাতনী সংগঠনের বাহরাইন শাখার সাধারণ সম্পাদক ছোটন শীল। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মানবতাবাদী এডভোকেট রামপদ কায়স্থগীর। ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট লেখক স্বপন কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন, নি:স্বার্থ নবজীবন সংগঠনের সাধারন সম্পাদক রুবেল দেব, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা দিপ্তী শর্মা, পাভেল বিশ্বাস, ইউপি সদস্য যীশু শীল, গীতাযোগিতার বিজ্ঞ বিচারক রিপন শীল, ছোটন দাশ, সাজিব দেবনাথ, প্রবাসী সংগঠক নেপাল দাশ, রুপন কান্তি শীল, মৃদুল কান্তি শীল, মিশু শীল, রাজীব শীল, ছুটন শীল, শিবু শীল প্রমুখ।
বাংলাদেশ শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রী সুমন দাশ সংগঠনের কার্যপ্রণালী ও ভবিষ্যৎ পরিকল্পনা গুলো স্বাগত বক্তব্যের মধ্যে তুলে ধরেন এবং বক্তারা তাদের নিজ নিজ মূল্যবান বক্তব্য প্রদান করেন। পবিত্র শ্রীমদভগবদগীতা পাঠের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান সূচিত হয় এবং বিভিন্ন প্রতিভাবান শিল্পীরা ধর্মীয় গান ও ভজনের মাধ্যমে একটি মাধুকরী পরিবেশ সৃষ্টি করেন।
শ্রীমদভগবদগীতা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ক বিভাগ হতে স্নেহা শীল, খ বিভাগ হতে গগণ ধর ধ্রুব, গ বিভাগ হতে রুম্পা শীল এবং ঘ বিভাগ হতে শিমু দেব প্রথম স্থান অধিকার করেন। পরে অনুষ্ঠানে সকল বিভাগের বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও গ্রন্থ বিতরন করা হয় । শীতার্তদের মাঝে বাহরাইন শাখার পক্ষ থেকে শীতকালীন বস্ত্র বিতরণ করেন এবং অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে গীতা কুইজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button