রাজনীতি

নয়া পল্টনে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়া পল্টনে বিক্ষোভ মিছিল করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ শনিবার সকাল সাতটার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঝটিকা মিছিল হয়।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এম রাসেল, আবুল কালাম, রফিক, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদল নেতা জিসান, জাহিদ, আল-আমীন,আব্বাস, যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ, ফয়েজ গণিসহ বেশ কয়েকজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button