শিরোনাম

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন সমাবেশে

রংপুর প্রতিনিধি : বেকার সমস্যা দূর করতে সরকারের পাইলট প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে রোববার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশে ন্যাশনাল সার্ভিসে প্রশি¶িত ২ লাখ ৩৮ হাজারেরও বেশি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়। মানববন্ধন সমাবেশের এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, সরকার ঘোষিত ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে বেকার শিক্ষিত সমস্যা দূরীকরণে ২০০৯ সালে ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্প চালু হয়। প্রকল্পের আওতায় দেশের ৩৭ জেলার ১২৮টি উপজেলায় প্রায় ২ লাখ ৩৮ হাজার শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের নিয়োগ দেয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, মৎস্য, যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাণী সম্পদ ও পুলিশে বিভিন্ন গ্রেডে যোগদান করে প্রশিক্ষিতরা।
সমাবেশে ভুক্তভোগীরা বলেন, অন্য চাকরির আশা ছেড়ে আমরা ন্যাশনাল সার্ভিসে যোগ দিয়েছিলাম। কিন্তু দুই বছর পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এতে প্রকল্পের ২ লাখ ৩৮ হাজার কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। ইতোমধ্যে অনেকের চাকরির বয়সসীমা শেষ হয়েছে। এখন শিক্ষিত বেকারের অভিশপ্ত তকমা লাগিয়ে দিন কাটছে। যা দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য হুমকি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সভাপতি আতিক হাসান রাজা, সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক আবু জাফর শামীম, আব্দুল মজিদ, সদস্য সোহাগী আকতার, জহুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থাযীকরণ, বেতন ভাতা বৃদ্ধি, কমিশন গঠন, শূন্য্যপদে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের নিয়োগ প্রদান, অষ্টম পর্ব মেয়াদ শেষ হওয়া সকলের চাকরিতে পুনর্বহাল, ন্যাশনাল সার্ভিস প্রকল্প কর্মসূচি জাতীয়করণ এবং সকল কর্মীদের জীবন-জীবিকার দায়িত্ব রাষ্ট্রকে গ্রহনের দাবি জানান।
সমাবেশ শেষে রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে পরিষদের নেতারা। এতে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার কর্মীরাসহ পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button