slider

নৌকার স্বার্থে দ্বন্দ্ব ভুলে একই মঞ্চে কামরুল – শাহীন

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে ঢাকা-২ আসনের এমপি এড: কামরুল ইসলাম এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক শাহীন আহমেদ এক মঞ্চে মিলিত হয়ে নিজেদের দ্বন্দ্ব ভুলে একত্রে নৌকার জন্য ভোট চেয়ে নিজেদের সমর্থকদের একত্রিত হয়ে কাজ করার জন্য আহবান জানান ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে ৪ টায় উপজেলা পরিষদের শহীদ মিনার প্রাঙ্গণে নৌকার সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দুই নেতা এক মঞ্চে উপবিষ্ট হয়ে নিজেদের দ্বন্দ্ব নিরসনের কথা জানিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোঘনা দেন।

দীর্ঘদিন ধরে চলে আসা এই দুই নেতার দ্বন্দ্বের কারনে স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন দুই ভাগে বিভক্ত, অবশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে নিজেদের ভেদাভেদ ভুলে দুই নেতা এক হয়ে যাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি নেমে আসে।

জানা যায়, গত একাদশ জাতীয় সংসদ (২০১৮ সালের) নির্বাচনে ঢাকা ২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কামরুল ইসলাম এবং শাহীন আহমেদ, কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পান এড. কামরুল ইসলাম। তিনি পরপর ৩ বার ঢাকা ২ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। নির্বাচনের পরে এই দুই নেতার মাঝে বিরোধ দেখা দেয় এবং দুই মেরুতে অবস্থান নেন তারা। দুই নেতার দ্বন্দের কারণে নেতাকর্মীরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে ছিলো অবশেষে এক মঞ্চে মিলিত হয়ে নৌকার পক্ষ কাজ করার ঘোষণা দেয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button