নোয়াখালী মাদ্রাসায় শিশু বলৎকার, কিশোর আটক
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট ইউনিয়নে (৯) বছর বয়সী এক নূরানী শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে একই মাদ্রাসার এক কিশোর শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে অভিযুক্ত কিশোর জাহিদ (১৭) কে লক্ষীপুর জেলার রামগতির সবুজ গ্রামে অভিযান চালিয়ে কবিরহাট থানার পুলিশ তাকে আটক করে। সে রামগতির সবুজ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
এর আগে, গত (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় শিশুটি বলৎকারের শিকার হয়। সে ওই মাদ্রাসার মাজ্রা দ্বিতীয় জামাতের ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, একই মাদরাসার ছাত্র এ ঘটনা ঘটিয়েছে। এর ফলে ভুক্তভোগী শিশুর পিতা বৃহস্পতিবার দুপুরে বাদী কবিরহাট থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার আলোকে অভিযুক্ত যুবককে রামগতির সবুজ গ্রামের তার বাড়ি থেকে আটক করা হয়।
শিশুটির বাবা জানান, কোরআনের হাফেজ করার উদ্দেশ্যে তার ছেলেকে ১ বছর আগে ওই মাদরাসায় ভর্তি করান। সে আবাসিক ছাত্র হিসেবে সেখানে থেকে পড়ালেখা করতো।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নির্যাতিত শিশুর পিতা বাদী হয়ে শিশু ধর্ষণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




