Uncategorized

নোয়াখালীতে হত্যা মামলার আসামী হওয়ায় আ’লীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে কৃষক আব্দুল মান্নান (৫১) হত্যার ঘটনা মামলার প্রধান আসামী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রকাশ ফজলু মুহুরিকে তার দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মর্মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলুকে কাঞ্চন বাজারে ব্যবসায়ী আব্দুল মান্নান হত্যার ঘটনায় প্রধান আসামী করা হয়েছে। এ ঘটনায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ফজলুকে তার পদ ও দলের সকল ধরনের কার্যক্রম থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ব্যবসায়ী মান্নান হত্যার ঘটনায় তার ভাই সফিকুর রহমান বাদী হয়ে ২৪জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা আরও ১০-১১জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফজলুল হক ফজলুকে প্রধান ও তার মামা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বাহার মেম্বারকে দ্বিতীয় আসামী করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button