slider
নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ

নোয়াখালী প্রতিনিধি : সরকারের পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক গণ-সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনী ও তার আশপাশের এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন (জিএস সুমন), জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আঃ বাতেন সুজন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আলী আহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সুমন মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।



