Uncategorized

নোয়াখালীতে প্রবাসীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ বদলকোট এলাকার ছোট মোল্লা বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক মানিক (৩৬) বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আবু তাহের’রছেলে। গত দেড় বছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রবাসী মালেক পরিবারের সদস্যদের অজান্তে সকাল সাড়ে ১০টার দিকে নিজ বসত ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। তবে তাৎক্ষণিক তিনি আত্মহত্যার কোন কারণ জানাতে পারেন নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button