slider

নোয়াখালীতে পিকআপ চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে।
নিহত বাদশা মিয়া ওরফে বাসু (৬৫) উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বকসালী বেপারী বাড়ির কালা মিয়ার ছেলে।
মঙ্গলবার ( ৬ সেপ্টম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইমুড়ী টু লাকসাম সড়কের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে পুরান বাড়ি থেকে নুতন বাড়ি থেকে নতুন বাড়ি ফিরছিলেন বাসু মিয়া। এসময় সোনাইমুড়ী টু লাকসাম সড়ক পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক বাসুর মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button