Uncategorized

নোয়াখালীতে দব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ৪০ হাজার টাকা অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২৪ প্রতিষ্ঠানকে দুইটি মামলায় ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদী বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেঁয়াজ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা ও চিংড়ি মাছে ভেজালের জন্য একটি মাছের আড়তকে ৮ হাজার টাকা সহ ২৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন, নোয়াখালী সদর উপজেলার ভূমি কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। অভিযান পরিচালনায় সহযোগিতা করে সুধারাম মডেল থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button