আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নোবেল পুরষ্কারের অর্থ জনগণের মধ্যে দান করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস বলছেন, নোবেল শান্তি পুরষ্কারের প্রায় সাড়ে নয় লক্ষ ডলারের পুরোটাই তিনি দান করতে চান।
তিনি বলেন, তার দেশে ৫২ বছর ধরে চলা সংঘাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অর্থ তিনি তাদের জন্য ব্যয় করতে চান।
কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী দল ফার্কের সাথে শান্তি চুক্তি করার সুবাদে মি. সান্তোস চলতি বছরের নোবেল শান্তি পুরষ্কার পেয়েছেন।
গত মাসে কলম্বিয়ার সরকার এবং ফার্কের মধ্যে একটি শান্তি চুক্তি হয়।
অবশ্য পরে এক গণভোটে কলম্বিয়ার জনগণ এই চুক্তিকে প্রত্যাখ্যান করে।
কলম্বিয়ায় ফার্কের বিদ্রোহের পরিণতিতে এপর্যন্ত প্রায় ২৬০০০০ মানুষ নিহত হয়েছে।
গৃহহীন হয়েছেন ৬০ লক্ষেরও বেশি মানুষ।
মি. সান্তোস বলেন, ”গত রাতে আমি আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। এবং সিদ্ধান্ত নিয়েছি যে নোবেল পুরষ্কারের আট মিলিয়ন সুইডিশ ক্রোণা (৯২৫,০০০ ডলার) আমি সবটুকু দিতে চাই তাদের যারা ঐ দীর্ঘ বিদ্রোহে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button