sliderস্থানিয়

নেশাগ্রস্থ ছেলেকে পুলিশের সোপর্দ করলেন মা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে নেশাশক্ত বখাটে সন্তানকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা । ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তালতলা বাজার এলাকায় মা ফরিদা বেগম পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে ছেলেকে গ্রেফতার করাতে গেলে ছেলে গা ঢাকা দেয়। পরে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় তাকে তালতলা বাজার থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন মা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাদারঘোনা এলাকার বাসিন্দা মো. হানিফ জোমাদ্দারের স্ত্রী ফরিদা বেগম তার ছেলে সোহাগ জোমাদ্দারের (৩২) বিরুদ্ধে ৪ঠা আগস্ট (সোমবার) নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোহাগ কোনো ধরনের কাজ না করে দীর্ঘদিন ধরে মায়ের কাছ থেকে টাকা-পয়সা আদায় করার চেষ্টা করে আসছে। টাকা না দিলে সে গালিগালাজ করে এবং ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করে আসছে। এক পর্যায়ে বখাটে সোহাগ তার মা ফরিদা বেগমের কাছে ১ লক্ষ টাকা দাবি করে এবং টাকা না দিলে ঘরে আগুন দেওয়ার হুমকি দেয়। গত ৪ঠা আগস্ট সন্ধ্যায় ফের টাকা চাওয়ার পর মা অস্বীকৃতি জানালে সোহাগ লাঠি নিয়ে হামলার চেষ্টা করে এবং ঘরের আসবাবাপত্র ভাঙচুর করে এবং কাপড়-চোপড় পুড়িয়ে দেয়। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে অভিযোগে তিনি উল্লেখ করেন।

বাদী ফরিদা বেগম জানান, আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন সময় টাকা-পয়সা দাবি করে, যা আমার সামর্থের বাইরে। টাকা না দিলে সে গালিগালাজ ও, মারধর করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। বাধ্য হয়েই থানায় অভিযোগ করেছি এবং নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, বখাটে সোহাগের বিরুদ্ধে তার মায়ের অভিযোগ ছাড়াও অন্যান্য অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button