উপমহাদেশশিরোনাম

নেপালে শ্বাসরুদ্ধ হয়ে ৮ ভারতীয় পর্যটকের মৃত্যু

নেপালে বেড়াতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে চার শিশুসহ আট পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে মকওয়ানপুর জেলার দামানের এভারেস্ট প্যানোরমা রিসোর্টে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই কেরালা রাজ্যের বাসিন্দা। খবর এনডিটিভি’র
স্থানীয় পুলিশ সুপার সুশীল সিংহ রাথোর জানিয়েছেন, পর্যটকদের রিসোর্ট থেকে উদ্ধার করার পর বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের মৃত ঘোষণা করে চিকিৎসকরা। তারা ধারণা করছেন পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে পর্যটকদের সবাই প্রাণ হারিয়েছেন।
ওই রিসোর্টের ম্যানেজার জানিয়েছেন, নিহতরা একটি রুমে ঢুকে শরীর গরম করার জন্য একটি গ্যাস হিটার চালু করেছিলেন। এসময় ঘরের সমস্ত দরজা এবং জানালা ভিতর থেকে বন্ধ ছিল।
দ্য হিমালয়ান টাইমস-এর খবরে বলা হয়েছে, কেরালা থেকে নেপালের পাহাড়ি পর্যটন কেন্দ্র পোখারাতে গিয়েছিল ১৫ জনের একটি দল। সেই দলেরই সদস্য ছিলেন নিহত আটজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button