উপমহাদেশশিরোনাম

নেপালে নিষিদ্ধ হলো ভারতীয় রুপির বড় নোট

নেপালে এবার নিষিদ্ধ হয়ে গেল ভারতীয় রুপির বড় নোট। ১০০ রুপির বেশি মূল্যের নোট এখন আর দেশটিতে চলবে না। নেপাল সরকার এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে।
নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের প্রতিবেশি দেশটিতে তাদের নিজস্ব মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রাও চলে।
নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা জানান, ১০০ রুপির বেশি মূল্যের বা ২০০, ৫০০ ও ২০০০ রুপির ভারতীয় নোট নিজেদের কাছে বা জমা না রাখতে বলা হয়েছে।
নেপালের নতুন এই সিদ্ধান্তে দেশটিতে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটকরা সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button