শিরোনাম

নেত্রকোনায় ট্রলারডুবি : ১০ জনের লাশ উদ্ধার

সংবাদদাতা : নেত্রকোনার কমলাকান্দায় গুমাই নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির পর অন্তত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ২০-২৫ জন যাত্রী।
কমলাকান্দার উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক বিবিসি বাংলাকে বলেছেন, বুধবার সকালে মধ্যনগর থেকে দুইটি ট্রলার ঠাকরাকোনা যাচ্ছিল। তখন দুই ট্রলারে মধ্যে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে যায়।
দুপুর নাগাদ অন্তত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের সবাই নারী ও শিশু। তারা সবাই মধ্যনগরের বাসিন্দা।
‘ট্রলারটিতে ৩০/৩৫ জন যাত্রী ছিল। আমরা ধারণা করছি, আরো ২০/২৫ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে,’ বলেন তিনি।
নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
এর আগে, গত ৫ আগস্ট নেত্রকোনায় মদন উপজেলায় একটি ট্রলার ডুবিতে ১৭ জনের মৃত্যু হয়।
ওই ঘটনার এক মাস পার হতে না হতেই আরো একটি ট্রলারডুবিতে আবারো বহু মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button