slider

নেত্রকোণায় বিরল প্রজাতির তক্ষকসহ ৪ জন আটক

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার সীমান্তাবর্তী উপজেলা কলমাকান্দা থেকে বিরল প্রজাতির আট ইঞ্চি সাইজের তক্ষকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার লেংগুরা ইউনিয়নের বটতলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিএনজি তল্লাশী করে তক্ষকসহ চারজনকে আটক করে। এসময় সিএনজি ও নগদ ২৫ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়। তক্ষকসহ জব্দকৃত মালামালের সিজার মূল্য ১২ লাখ ২৫ হাজার ৯’শ টাকা।
আটককৃতরা হলো- ঢাকা খিলক্ষেত এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. সালাউদ্দিন (৫০), আব্দুল হাফিজের ছেলে মো. নাসির উদ্দিন (৫৪), নেত্রকোণার কলমাকান্দার কচুগড়া গ্রামের মো. নাসির উদ্দিন (৫৪) ও সদর উপজেলার বাইশদার গ্রামের মৃত সোনাহার শেখের ছেলে মো. স্বপন মিয়া (৫০)।
বুধবার সন্ধ্যায় নেত্রকোণার ব্যটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লেংগুরা বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) নায়েক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সাত সদস্যের বিজিবির একটি টহল দল অভিযানে অংশগ্রহণ করেন। তক্ষকসহ জব্দকৃত সিএনজি, নগদ টাকা এবং আটককৃত চারজনকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button