বিনোদন

নেট দুনিয়ায় ভাইরাল দিশা পাটানির নাচ (ভিডিও)

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের নজর কাড়েন দিশা পাটানি। কখনও বিকিনির ছবি পোস্ট করে, কখনও আবার ডান্স ভিডিও।

সম্প্রতি, সেলেনা গোমেজের গান ‘I Can’t Get Enough’ এর সঙ্গে ডান্স করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিশা। ভিডিওতে তার সঙ্গে দেখা যাচ্ছে কোরিওগ্রাফার ডিম্পল কোটেচাকে।

দিশা পাটানি এই মুহূ্র্তে মোহিত সুরির ছবি ‘মালঙ্গ’র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে দিশার বিপরীতে দেখা যাবে আদিত্য রায় কাপুর। রয়েছেন কুণাল খেমু, অনিল কাপুরকে।

প্রসঙ্গত, এর আগে হলিউড অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে কুংফু যোগা ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন দিশা। সালমান খানের ‘ভারত’ ছবিতেও দেখা যাবে দিশাকে।

সিনেমা ছাড়াও মাঝে মধ্যেই জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফের সঙ্গে প্রেমের কারণেও খবরের শিরোনামে উঠে আসেন দিশা। শোনা যাচ্ছে তারা নাকি বাগদানও সেরে ফেলেছেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button