নেছারাবাদে রেষ্ট হাউজ ‘ক্ষণিকা’র উদ্বোধন
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার অলংকারকাঠি নার্সারি সমৃদ্ধ এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশে স্বরূপকাঠি বানারীপাড়া সড়কের পাশে উপজেলা প্রশাসন রেস্ট হাউজ” ক্ষণিকার”শুভ উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় জনাব মোঃ আমিন উল আহসান বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব)বরিশাল বিভাগ, বরিশাল এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ জাহেদুর রহমান জেলা প্রশাসক, পিরোজপুর, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার, তাপস পাল সহকারী কমিশনার ভুমি,নেছারাবাদ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম মুহিদ,নেছারাবাদ অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, আল আমিন চেয়ারম্যান স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদ প্রমুখ।
এটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মোশারেফ হোসেন, সাবেক উপজেলা নির্বাহী অফিসার, নেছারাবাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস।
প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা বলেন, সরকারি ভাবে রেষ্ট হাউজটি করা হয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নার্সারির সৌন্দর্য উপভোগ করতে আসেন তাদের বিশ্রামাগার ছিলোনা। সেদিক চিন্তা ভাবনা করেই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সাড়ে ছয় লক্ষ টাকা খরজ হয়েছে।




