
পতাকা ডেস্ক: আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোজ নিতে যান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তিনি নুরুল হক নুরের সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন। নুরের উপর হামলার প্রেক্ষিতে তিনি বলেন, “গত এক বছরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এমন নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী মারেনি। অথচ এখন দিল্লির দাসদের অফিস পাহারা দেওয়া হয়, আর গণঅভ্যুত্থানের নেতাদের পেটানো হয়। এসময় আশঙ্কা প্রকাশ করে বলেন, হামলার চারদিন অতিবাহিত হলেও কাউকে বহিষ্কার করা হয়নি। এসময় নুরের সুচিকিৎসার জন্য সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নেওয়া সহ হামলায় জড়িতদের শাস্তি ও ফ্যাসিবাদের অংশীদারদের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান । নুরুল হক নুরের সাথে আহত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসানের শারিরীক অবস্থারও খোজ খবর নেন । এসময় সাথে ছিলেন এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, মোহাম্মদ মোহসিনুল হক সহ আরো অনেকে ।




