sliderস্থানিয়

নীলফামারী-০২ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন প্রকৌশলী তুহিন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-০২(সদর) আসন থেকে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার দুপুরে (২৭ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে তার হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয় জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবীর সরকারের কাছ থেকে।

জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ জানান, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল করা হবে। এদিন তিনি উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তুহিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button