
তপন দাস, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ । বুধবার দুপুরে উপজেলার আরডিআরএস মোড় সংলগ্ন মোলানীপাড়ায় নামক এলাকায় শাপলা আক্তার (১৮) নামে ঐ তরুণীর আত্মহত্যার করে। পরিবারের অগোচরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায় শাপলা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দুপুরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।



