Uncategorized
নীলফামারীতে একই পরিবারের ৬ জন করোনা আক্রান্ত

সংবাদদাতা, নীলফামারী : নীলফামারীতে দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা। এক নারী চিকিৎসক ও একই পরিবারের ছয়জন সদস্য সহ নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫২ জনে।
সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেন।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে জেলার ডিমলা উপজেলা হাসপাতালের এক নারী চিকিৎসক(২৫) নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালনকালে আক্রান্ত হন। এছাড়া চিকিৎসাধীন থাকাদের মধ্যে একজন (২৫) পুনরায় পজেটিভ হয়েছেন।
নতুন পজেটিভ ১২ জনের মধ্যে জেলা সদরে একই পরিবারের ছয়জনসহ সাতজন, ডোমারে দু’জন, সৈয়দপুর পাঁচ মাসের শিশু ও তার মা সহ দু’জন ও ডিমলায় একজন রয়েছেন।




