sliderস্থানিয়

নীলফামারীতে অবৈধ জাল পাসপোর্ট, জাল টাকা সহ গ্রেফতার এক

তপন দাস,নীলফামারী প্রতিনিধি: পুলিশ সুপার নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন নিতাই ইউনিয়নের অন্তর্গত বাড়ি মধুপুর ফুলবাড়ী (আবাসন) গুচ্ছগ্রামের মোঃ মমিজুল ইসলাম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ মমিজুল ইসলাম (৩০), পিতা- মোঃ নূর হোসেন, সাং- বাড়ি মধুপুর ফুলবাড়ী (আবাসন), স্থায়ী সাং- কুঠিয়াল পাড়া, ইউপি-নিতাই, থানা-কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে আটক করা হয়।
ধৃত আসামী মমিজুল এর শয়ন ঘরের খাটের তোষকের নিচ হইতে অবৈধ জাল বিদেশী কারেন্সী (মালেশিয়ান ১০০ রিঙ্গিত নোট ৫৮০ টি, সৌদি আরবের ১০০ রিয়াল নোট ৯০ টি, সৌদি আরবের ৫০০ রিয়াল নোট ১৯০ টি, থাইল্যান্ড এর ১০০০ বাথ নোট ১৯০ টি, থাইল্যান্ড এর ৫০০ বাথ নোট ২৯০ টি) ও ০৬ (ছয়) টি পাসপোর্ট এবং ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে ধৃত আসামী মোঃ মমিজুল ইসলাম অপরাপর পলাতক সহযোগী আসামী সহ জব্দকৃত আলামত প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন দেশের কারেন্সি নোট (মালেশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, থাইল্যান্ডের বাথ) কাগজের জাল নোট তৈরী, খাটি হিসেবে ব্যবহার ও সংরক্ষণের মত অপরাধ করার সহিত জড়িত থাকার স্বপক্ষে সাক্ষ্য প্রমান পাওয়া যাইতেছে।

আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মামলা নং-১৮, জিআর নং-৭৩/২৬ তারিখ-১২/০৩/২০২৬ ইং, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫-ক তৎসহ পেনাল কোড আইনের ৪৮৯-খ/৪৮৯-গ। রুজু করা হইয়াছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button