slider

নিয়ামতপুর বাজারে প্রতিনিয়ত যানজট, যাত্রীদের চরম দুর্ভোগ

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ প্রতিনিধি : যত্রতত্র পার্কিংয়ের কারণে উপজেলা সদরের নিয়ামতপুর উপজেলাগেট হতে ফিল্ড মার্কেট পর্যন্ত রাস্তায় যানজট লেগেই আছে।

এছাড়া ফুটপাথ দখল করে দোকান বসানো, রাস্তার ওপর মালামাল রাখায় সোমবার ও বৃহস্পতিবার হাটের দিন রাস্তা দখল করে ট্রাক থামিয়ে মালামাল লোড-আনলোড করার কারণে নিত্য যানজট লেগেই থাকে বাজারে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারী, স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। নিয়ামতপুর বাজার অংশে যানজট সৃষ্টি হওয়ার প্রধান কারন।

ব্যবসায়ীরা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়কের উপর (দুই অংশে) বিভিন্ন ফলফলাদি ও কাপরের দোকান স্থাপন করে রমরমা ব্যবসা ও যত্রতত্র সিএনজি, ভ্যান, অটো চার্জার স্ট্যান্ড বসিয়ে যানজন সৃষ্টি করে আসছে। এসব দোকানপাট উচ্ছেদ করে সড়ক উন্মুক্ত করে যানজট দুর করার জন্য মাঝে মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত বসানো দরকার বলে মনে করেন সচেতন মহল।

প্রভাবশালী লোকদের আশ্রয়-প্রশ্রয় ও সহযোগিতায় দোকান পাট সড়িয়ে না নিয়ে পূর্ববৎ ব্যবসা চালিয়ে যায় তারা।

পথচারীরা জানান, রাস্তার ওপর যত্রতত্র পার্কিং, রাস্তা ও ফুটপাথ দখল করে দোকান স্থাপন এবং রাস্তা ও ফুটপাথে মালামাল রাখায় সৃষ্টি হচ্ছে যানজট। বাজারের রাস্তা একেবারে কম। তার ওপর এই রাস্তার দুই পাশে, সিএনজি, ভ্যান, মোটরসাইকেল, অটো চার্জার সহ বিভিন্ন যানবাহন পার্কিং করা ও এসব যানবাহন থেকে মালামাল ওঠানামা করায় নিত্যদিনেই যানজট লেগেইে থাকছে।

গাড়ি চালকরা জানান, আমাদের গাড়ি রাখার কোথাও কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়েই রাস্তার পাশে গাড়ি রাখছি।

এ ব্যাপারে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, প্রতিশ্রুতি দিয়েও দোকান-পাট সরিয়ে নেয়নি ব্যবসায়ীরা, যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে । এবিষয়ে আইনশৃংখলা কমিটির সভায় আলোচনা করে পরবর্তী উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য পদক্ষেপ নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button