slider

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ৫০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটক মাদক কারবারী হলেন, জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া আদিবাসী পাড়ার মৃত- জিতেন সরদারের ছেলে সবিন সরদার (৩৫)।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইন চার্জ মাইদুল ইসলামের নেতৃত্বে সহকারী পরিদর্শক (এসআই) সেলিম উদ্দিন, উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া আদিবাসীপাড়ার মৃত জিতের সরদারের ছেলে সবিন সরদারকে নিজ বাড়ী থেকে নিজের উৎপাদিত ৫০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া আদিবাসী পাড়া থেকে সবিনকে ৫০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। পরে আটককৃত সবিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি মামলা করা হয়। এবং জেল হাজতে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button