slider

নিয়ামতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে প্রসূতির অপারেশন (সিজার) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে উপজেলাবাসীর বহুল প্রতিক্ষিত বিনামূল্যে প্রসূতির অপারেশন (সিজার) কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ১৮ মে বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুুব-উল আলম, সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলাম, কনসালটেন্ট সার্জারী ডাঃ মোঃ তারিকুল ইসলাম, কনসালটেন্ট ডাঃ মোঃ প্রণব কুমার সাহা, ডাঃ জয়ন্ত প্রামানিক, শিশু চিকিৎসক ডাঃ মনিরুল ইসলাম, ডাঃ মুজতাহিদ হাসান (কায়সার), (নিউরো মেডিসিন), মেডিক্যাল অফিসার ডাঃ সারমিন সুলতানা, ডাঃ ফারহানা আফরোজ প্রীতি, সিনিয়র নার্স নিপা প্রমূখ।
নিয়ামতপুর উপজেলা সদরের মাষ্টারপাড়ার মিঠুন আহমেদের স্ত্রী জেবা রেজোয়ানা রুমকির সিজারের মধ্য দিয়ে প্রসূতি অপারেশন (সিজার) এর কার্যক্রম শুরু করেন।
নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব-উল আলম বলেন, নিয়ামতপুরে দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ ছিল। অবশেষে উপজেলাবাসীর দাবীর প্রেক্ষিতে বহুল প্রতিক্ষিত প্রসূতি অপারেশন চালু করা সম্ভব হয়েছে। এখন থেকে সরকারী হাসপাতালেই বিনামূল্যে সিজার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button