নিয়ামতপুরে স্কুল মিল্ক কর্মসূচীর উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণীসম্পদ অধিদপ্তর এর মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রনালায়ের আয়োজনে এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল বাস্তবায়নে ‘স্কুল মিল্ক কর্মসুচী’ উদ্বোধন করা হয়। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাইকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল মিল্ক কর্মসুচী’র উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী কর্মসূচী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ কর্মসূচীর আওতায় উপজেলার পাইকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২শ ৩০জন শিশু প্রতিদিন ২শ মিলিগ্রাম করে দুধ বিনামূল্যে পান করতে পারবে। চলবে আগামী দুই বছর স্কুল চলাকালীন সময়ে।



