slider

নিয়ামতপুরে শীতার্তদের বাড়িতে রাতে কম্বল নিয়ে ছুটেন সরকারি কর্মকর্তারা  

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে হাড় কাঁপানো কনকনে শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্নবিত্তরা। এ শীতে কষ্টে দিনাতিপাত করছে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষসহ ছিন্নমূলরা। বিশেষ করে, বয়োজ্যেষ্ঠ ও শিশুরা চরম বিপাকে পড়েছে। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে গরম ও উষ্ণ শীতবস্ত্রের জন্য হা-হা-কার করে শীতার্তরা।

অসহায়, হতদরিদ্র, ভিক্ষুক, আশ্রয়ণ প্রকল্পের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে কনকনে শীতকে উপেক্ষা করে রাতে কম্বল নিয়ে বাড়ি বাড়ি ছুটেন নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)লিজা আক্তার বিথি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম।

সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে রাতে বাড়ি বাড়ি ঘুরে শীতার্তদের কম্বল বিতরণ করেছেন এসিল্যান্ড। কম্বল পেয়ে শীতার্ত ব্যক্তিরা বলেন, এক সপ্তাহের বেশি দিন ধরে ব্যাপক শীত পড়েছে। অনেক বাতাস ও শীত লাগে। 

কেউ খোঁজ খবর নেয় না। হঠাৎ রাতে দরজার শব্দ পেয়ে দেখি কম্বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন লোক। এসিল্যান্ড আমার হাতে কম্বল তুলে দেন। তারা আরোও বলেন, আমরা গরিব মানুষ, আমাদের খুব ভালো লাগছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, উপজেলার ৮টি ইউনিয়নে উপজেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে উপজেলা বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)লিজা আক্তার বিথি বলেন, উপজেলা প্রশাসন মহোদয়ের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষদের বাড়িতে বাড়িতে ঘুরে রাতে কম্বল দিয়েছি।

তিনি আরোও বলেন, অনেক অসহায় ও হতদরিদ্র মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। তাদের শীত নিবারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া কম্বল জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন মহোদয়ের পক্ষ থেকে বিতরণ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button