নিয়ামতপুরে শহীদ শেখ রাসেল দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী উপজেলা প্রশসানসহ বিভিন্ন সংগঠন যথাযোগ মর্যাদায় পালন করে। সোমবার ১৮ অক্টোবর সকাল ৮.৩০টায় উপজেলা পরিষদের নব নির্মিত কমপ্লেক্স ভবনের অস্থায়ী মঞ্চে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপ-সহকারী প্রকৌশলী (অবঃ) বজলুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা রাসেল রানা, নিয়ামতপুর পল্লী বিদ্যুতের ডিজিএম, মোসাদ্দেকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আসাদুল্লাহ, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল বাকী।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগ শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।
পরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, আইয়ুব হোসাইন, সরকার কামাল হোসেন, আব্দুস সামাদ, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শাহাজামাল প্রমুখ।
এছাড়া তিয়ানসি প্রি-ক্যাডেট একাডেমী আলাদা আলাদাভাবে দিবসটি পালন করে।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যান্য সদস্যদের সাথে শেখ রাসেলও শহীদ হন।




