slider
নিয়ামতপুরে শতকোটি সংঘের মানববন্ধন

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উদ্যমে উত্তরণে শতকোটি সংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিয়ামতপুর উত্তর বাজার তিন মাথা মোড়ের সামনে ” জেগে ওঠো মুক্তির লক্ষ্যে এই স্লোগানকে সামনে নিয়ে মানববন্ধন পালিত হয়েছে।
উপজেলার রূদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোকসেদুল আলমের সভাপতিত্বে ও বিডিও প্রকল্পের টিমলিডার শামসুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় বিডিও প্রকল্পের সমন্বয়কারী নাইমুল ইসলাম সহ বিডিও প্রকল্পের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।



