slider

নিয়ামতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা প্রণয় কুমার সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভালাইনঘাঁটি গ্রামের মৃত গজেন্দ্রনাথ সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা প্রণয় কুমার সরকার(৬৮) আর নেই। মংগলবার (৯ আগস্ট) রাতে নিজ বাড়ীতে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত প্রণয় কুমার সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার সকাল সাড়ে ১১ টায় নিজ পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, নিয়ামতপুর থানার ওসি তদন্ত ফইম উদ্দিন, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নারায়ন চন্দ্র প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button