নিয়ামতপুরে ভূয়া চিকিৎসক ভ্রাম্যমান আদালতে জরিমানা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামের নিজ চেম্বার থেকে বৃহস্পতিবার বেলা ১২টায় ছাদেকুল ইসলাম (৪৮) নামের এক ভুয়া ডাক্তারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামের মৃত- ইসরাইলের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, ছাদেকুল ইসলাম দীর্ঘদিন যাবত পানিহারা গ্রামে চেম্বর খুলে ডাক্তার না হয়েও ডাক্তার সেজে সাধারণ মানুষকে চিকিৎসার দিয়ে আসছিলেন।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ১৬ জুন বেলা ১২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে তার নিজ চেম্বরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ প্রণব কুমার সাহা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ।
অন্যদিকে নওগাঁ জেলার সদরে অবস্থিত তাঁত বস্ত্র ও ুদ্র কুটির শিল্প মেলার প্রবেশ মূল্যের নামে হাট বাজার ও গ্রাম-গঞ্জে অবৈধ ভাবে লটারীর টিকিট বিক্রির অপরাধে অটো রিক্সার ম্যানেজার হাজী মোহাম্মদ আহাদুল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার নিয়ামতপুর উপজেলা সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ৪ টি অটো রিক্সায় জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, প্রাথমিক চিকিৎসার একটি প্রশিণ নিয়েই নিজে একটা চেম্বার দিয়ে দীর্ঘদিন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন ছাদেকুল ইসলাম নামের ওই ব্যক্তি। তার অপরাধ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং চিকিৎসা সেবার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পুনরায় চিকিৎসা সেবা চালাবেন না মর্মে মুচলেকা দিয়েছেন ছাদেকুল ইসলাম নামে ওই ব্যক্তি। তিনি আরোও বলেন, অবৈধ ভাবে প্রবেশ মূল্যের নামে লটারীর টিকিট বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকেও পুনরায় টিকিট বিক্রি করবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়।




