নিয়ামতপুরে ভিডাব্লিউবি উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ভালনারেবল ইউমেন বোনফিট (ভিডাব্লিউবি) ২০২৩-২০২৪ চক্রের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনষ্ঠিত হয়। এ উপলক্ষে ৯ নভেম্বর বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ণ চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পদক জনি আহমেদ প্রমূখ।




