slider

নিয়ামতপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে দোকানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাজমুল হক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ৫ অক্টোবর রাত ১০.৪৫টার দিকে উপজেলার শিবপুর দূর্গাপূজা মেলায় ্এ ঘটনা ঘটে।
নাজমুল হক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধোপাপাড়া গ্রামের সামসুল হকের ছেলে। সাপাহার উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ইসফাত জেরিন মিনার দোকানে কর্মচারী হিসাবে নিয়োজিত ছিলেন তিনি।
জানা যায়, রাত ১০.৪৫টার সময় নাজমুল হক দোকানে কাজ করার সময় বিদ্যুতের তারে শক লেগে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে তাকে চিকিৎসার জন্য নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, যেহেতু প্রাথমিক ভাবে জানা যায় এটি বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। তারপরেও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button