slider

নিয়ামতপুরে বরেন্দ্র আলিম মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার সুনামধন্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বরেন্দ্র আলিম মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর বেলা ১১টায় মাদ্রাসা চত্ত্বরে “ ঝরে পড়া রোধ, উপস্থিতি নিয়মিতকরণ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বাল্য বিবাহ রোধ কল্পে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র আলিম মাদ্রাসার সাবেক সভাপতি, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, শ্রীমন্তপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আজাহারুল ইসলাম বুলুর সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (অবঃ) বজলুর রশীদ, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল্লাহ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউপি সদস্য আজিবর রহমান, ধানসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহান সাসহ অত্র মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও অভিভাবক মায়েরা।
সমাবেশের শুরুতেই এবতেদায়ী শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির নগদ টাকা অতিথিবৃন্দরা তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button