slider

নিয়ামতপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীকে মারধরের ঘটনায় আটক-১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ পল্লী বিদ্যু ৭ সমিতি নিয়ামতপুর জোনাল কার্যালয়ের এক কর্মচারীকে এলেপাতাড়ি মারধর করার অপরাধে থানায় মামলা। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ী থেকে অভিযুক্তকে আটক করে নিয়ামতপুর থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পাড়ইল ইউনিয়নের বিদিরপুর গ্রামের শুকুর আলীর ছেলে ইমান আলীর চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনাল কার্যালয়ের মিটার রিডার কাম ম্যাসেঞ্জার আরিফ হোসেন সমিতির বিধি মেনে ইমান আলীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে ইমান আলী সমিতির বিধি মেনেই পুনরায় বিদ্যুৎ সংযোগ নেন। গত ২২ সেপ্টেম্বর বেলা ১১.৪৫ টার সময় মিটার রিডার কাম ম্যাসেঞ্জার বিদিরপুর গ্রামের পাশের্^র একটি রাস্তায় বিদ্যুতের লাইনে কাজ করা অবস্থায় ইমান আলী পূর্বের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আক্রোশে আরিফ হোসেনকে ধরে বেধড়ক মারপিট করে এবং নিজ বাড়ীতে আটক করে রাখে। পরে বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালে তারা আরিফ হোসেনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর সহকারী জেনারেল ম্যানেজার মুকুল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। পরদিন ২৩ সেপ্টেম্বর আরিফ হোসেন বাদী হয়ে ইমান আলীকে আসামী করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালত আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button