
জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ): নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নাশকতার মামলায় চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ মে) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ছাতড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গেপ্তারকৃত শরিফুল ইসলাম উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া গ্রামের আজাহার আলী মন্ডলের ছেলে। সে ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি ও মেম্বার দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, থানার ওসির নিদের্শে এসআই তরিকুল ইসলামে নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার মামলায় আসামি শরিফুল ইসলামকে ছাতড়া বাজার এলাকা থেকে গেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।




