slider

নিয়ামতপুরে নবাগত ওসির সাথে প্রেস ক্লাবের সদস্যদের মতবিনিময়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইন চার্জ (ওসি) আসাদুজ্জামানের সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসকাবের সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকেলে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জের অফিস কক্ষে এ মতবিনিময় সভায় উপজেলা প্রেসকাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন নিয়ামতপুর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইন চার্জ (ওসি) আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, সদস্য মেহেদী হাসান, শাকিল আহমেদ, মিলন হোসেন ,রতন কুমার প্রমুখ।
মতবিনিময় সভায়, নিয়ামতপুরে মাদক, চুরি ডাকাতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয়। পরে ওসি এই বিষয়ে সবার সহযোগিতা চান এবং দ্রæত ব্যবস্থা নেবেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button