slider

নিয়ামতপুরে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিফাত ইসলাম (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার চকসিতা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ইসলাম উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চকসিতা গ্রামের সোহেল রানার ছেলে। নিহতের বাবা সোহেল রানা জানান, ইট ভাটায় মাটি আনার কাজ করছিল ওই ট্রাক্টর। দুপুরের দিকে বাড়ির সামনে পাঁকা সড়কের পাশে খেলা করছিল সিফাত। এ সময় ট্রাক্টরচালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক এমদাদুল হক পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান বলেন, ঘটনা স্থান পরিদর্শন করেছে পুলিশ। নিহতের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button