নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ। মৎস্য চাষি জামশেদ, জাফর ইকবালম হাসেম মোল্লা, নূর ইসলাম ।
উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষি, উদ্যোক্তাদের পুরষ্কার প্রদান করা হয়। র্যারি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনাও অবমুক্ত করা হয়।
সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় এবং প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সুফলভোগীদের মাঝে বৈধ জাল, বিকল্প কর্মসংস্থানের উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ, জলাশয়ে পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা । উপজেলা পরিষদ হল রুমে মৎস্য সম্পদের উৎপাদন, সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মৎস্য সপ্তাহের প্রারম্ভিক হিসেবে গত ২৪ জুলাই এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।



