slider

নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার(২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ূব আলী প্রমুখ। শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button