slider

নিয়ামতপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ মমতাজ উদ্দীন মন্ডল, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমূখ। বিজ্ঞান মেলা উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button