slider

নিয়ামতপুরে ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগ ও নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের নবগঠিত প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম পরিচিতি সভার সভাপতিত্ব করেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাকীর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান আশিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান চৌধুরী রিপন, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ হাসান ইমন, শ্রী সঞ্জয় দাস, রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য শিহাব উদ্দিন সবুজ, উপজেলা ছাত্রলীগের সদস্য তাওফিক চৌধুরী, কাওসার হোসেন, তোফায়েল আহমেদ তুহিন, কলেজ ছাত্রলীগের সদস্য মে পন্ডিত, শামীম রেজা, নয়ন প্রমুখ। উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগের নবগঠিত প্রস্ততি কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button