slider

নিয়ামতপুরে ছাত্রলীগের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদ,নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান, যুগ্ম আহবায়ক সঞ্জয় চন্দ্র,ইয়াছাতমিন জামায়েল প্রান্ত, আব্দুল ওয়াহাব,আরিফুজ্জামান, আসাদুজ্জামান, রক্তিম ইসলাম,সফিন দাস,ইমন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নিয়ামতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন অতিথিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button