slider

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে দুঃস্থ্য ও অসহায় সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা ঘাসফুলের উদ্যোগে ৩শ জন অসহায় দুস্থ্য শীতার্থ আদিবাসী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচীর আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে ২১ জানুয়ারী রবিবার বেলা ১১টায় ঘাসফুল নিয়ামতপুর উপজেলা কার্যালয়ে ৩শ দুঃস্থ, অসহায় ও শীতার্থ আদাবাসী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কর্মসূচী বাস্তাবায়ন করেন ঘাসফুল।
নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
ঘাসফুল এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাসফুলের সহকারী পরিচালক কেএমজি রাব্বানী বসুনিয়া, নাছির উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষিকা ও সমাজসেবীগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button