slider

নিয়ামতপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ৪২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব-৫ । আটককৃত আসামি জেলার মান্দা উপজেলার শামুকখোলা গ্রামের শ্রী নিতাই এ স্ত্রী জয়ন্তি রানী (৩৭)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান। প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ব্যাব-৫ কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি- তাহমিন তৌকির এবং কোম্পানীর উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামের মৃত- প্রদীপের ছেলে প্রান্তর বাড়ীর ভেতর মাটির নিচে গোপনে রাখা ৪২ কেজি গাঁজাসহ জয়ন্তী রানী (৩৭)কে গ্রেফতার করা হয়। সাথে একটি মোবাইল ফোন ও সিম কার্ডও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জয়ন্তী রানী দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে মর্মে স্বীকার করেছেন।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম জানান, র‌্যাব-৫ ৪২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ বিষয়ে ২০১৮ইং সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button